গত সপ্তাহে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় নিহত হন এসএনএসসির প্রধান আলী লারিজানি। ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট মাউদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন এসএনএসসি নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয় করে। এতে সামরিক, গোয়েন্দা ও সরকারের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা থাকেন। রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা সর্বোচ্চ নেতার হাতে।
আরও পড়ুন:
মোহাম্মদ বাকের জোলকাদর রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার। তিনি অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে উপপ্রধান এবং বিচার বিভাগের প্রধানের অপরাধ প্রতিরোধবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি কট্টরপন্থী রাজনৈতিক জোট পপুলার ফ্রন্ট অব ইসলামিক রেভল্যুশনারি ফোর্সেসের নির্বাচনি সদর দপ্তরের প্রধান ছিলেন। তিনি ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর ইরানের বিচার বিভাগের কৌশলবিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০২২ সাল থেকে তিনি এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।





