সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল
পরমাণু পরিদর্শন নিয়ে শর্ত দিলো ইরান; এখনই কোনো প্রতিশ্রুতি নয়

পরমাণু পরিদর্শন নিয়ে শর্ত দিলো ইরান; এখনই কোনো প্রতিশ্রুতি নয়

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে পুনরায় প্রবেশ করতে দেয়া হবে কি না—সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো সরাসরি বিবৃতি আসেনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দায়িত্বে বাকের জোলকাদর

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দায়িত্বে বাকের জোলকাদর

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইসরাইল গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) লক্ষ্যভিত্তিক হামলায় আলী লারিজানিকে হত্যার দাবি করার পর ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহরে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।