আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ‘আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন আসলে দেশ উপকৃত হবে।’
আরও পড়ুন:
ঈদের আনন্দ বছরের বাকি সময়জুড়েও মানুষের জীবনে বিরাজ করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্য—সেমাই, শিন্নি ও পোলাওসহ নানা আয়োজন—আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।’
এছাড়া তিনি দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া এবং দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমাম উদ্দীন কবীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





