
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা, মেধা বিকাশ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে, বিদ্যমান মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত
ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রিবুল হোসাইন নামের এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন।

সকালে হলেন নির্বাহী পরিচালক, বিকেলে আদেশ বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইনস
পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তার নাম মো. মিজানুর রশীদ। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটির অনুমোদন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার সর্বোচ্চ দুই ধাপে নবম পে-স্কেল (9th Pay Scale) বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য (Rising Commodity Prices) এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় তারা এই দাবি তুলেছেন।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন শেষ ১৬ এপ্রিল
দেশের সব সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান (Financial Grant) প্রদানের প্রক্রিয়া চলছে। ২০২৫-২৬ অর্থবছরের এই অনুদানের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (SHED) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে ঝটিকা সফরে গিয়ে একথা বলেন তিনি।

জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়া সরকারের আগাম ব্যবস্থা
জ্বালানি সংকট মোকাবেলায় আগাম ব্যবস্থা নিয়েছে মালয়েশিয়া সরকার। সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমসহ নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকল্প জ্বালানি উৎস খুঁজতে চলছে জোরদার তৎপরতা।

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে প্রদত্ত অবদান সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে।

সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা জারি
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে। বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনসহ সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।

সরকারি বাসার ভাড়া–বিল পরিশোধে প্রমাণ দাখিলের নির্দেশ
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দ থাকা সরকারি বাসার ভাড়া ও বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের প্রমাণপত্র আবাসন পরিদপ্তরে নিয়মিত প্রেরণের নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা সম্প্রতি এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থায় এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।