এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা | ছবি: এখন টিভি
0

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের (SSC Examinees 2026) জন্য সুখবর দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা (SSC Form Fill-up deadline) আরও একদফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ পাবে।

একনজরে এসএসসি পরীক্ষা ২০২৬-এর গুরুত্বপূর্ণ তারিখ

বিবরণ (Event) নির্ধারিত তারিখ (Scheduled Date)
ফরম পূরণের শেষ সময় ৩১ মার্চ, ২০২৬
সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ ৩১ মার্চ, ২০২৬
লিখিত পরীক্ষা শুরু ২১ এপ্রিল, ২০২৬
লিখিত পরীক্ষা শেষ ২০ মে, ২০২৬
ব্যবহারিক পরীক্ষা ৭ জুন - ১৪ জুন, ২০২৬

আরও পড়ুন:

ফরম পূরণ ও ফি পরিশোধের নতুন সময় (New Date for Form Fill-up)

ঢাকা শিক্ষা বোর্ডের (Dhaka Education Board) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষার্থীরা সোনালী সেবার (Sonali Seba) মাধ্যমে ফি পরিশোধের সুযোগ পাবে ৩১ মার্চ পর্যন্ত। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের সকল প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি (SSC Exam Routine 2026)

ফরম পূরণের সময় বাড়ানোর পাশাপাশি পরীক্ষার চূড়ান্ত রুটিনও প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা (SSC and equivalent exams)।

  • প্রথম পরীক্ষা: ২১ এপ্রিল (বাংলা প্রথম পত্র)।
  • লিখিত পরীক্ষা শেষ: ২০ মে।
  • ব্যবহারিক পরীক্ষা: ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।

আরও পড়ুন:

এসআর