ইরান যুদ্ধ শুরুর পর ১৪৫ ক্ষেপণাস্ত্র ও ২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে
মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে | ছবি: সংগৃহীত
0

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ধারাবাহিক’ হামলা প্রতিহত করছে বলে সামরিক বাহিনীর বক্তব্য। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ১৪৫টি ক্ষেপণাস্ত্র ও ২৪৬টি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী।

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বলে উল্লেখ করা ‘ধারাবাহিক’ হামলার ঢেউ প্রতিহত করে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, চলমান উত্তেজনা শুরুর পর থেকে এসব প্রতিহত করার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

একই সঙ্গে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা বা সন্দেহজনক বস্তু এড়িয়ে চলা এবং সামরিক অভিযান বা হামলার স্থান ভিডিও না করার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এএম