লা লিগা: রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা, নজর থাকবে মাদ্রিদ ডার্বিতে

লা লিগার লোগো
লা লিগার লোগো | ছবি : সংগৃহীত
0

স্প্যানিশ লা লিগায় আজ (রোববার, ২২ মার্চ) দিবাগত রাতে মাঠে নামছে লিগ লিডার বার্সেলোনা। আরেক হাইভোল্টেজ ম্যাচে লড়বে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ।

লা লিগার শিরোপার দৌড়ে এ মুহূর্তে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। লিগে নিজেদের শেষ পাঁচ ম্যাচের ৪ টিতেই আছে জয়।

আরও পড়নু:

টেবিলের ১৪তম স্থানে থাকা ভায়োকানোর বিপক্ষে তাই অনেকটা ফেভারিট থেকেই মাঠে নামবে ব্লু-গ্রানারা। তবে, কঠিন পরীক্ষা দিতে হবে রিয়ালকে। ডার্বি ম্যাচে তাদের সামনে নগর প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।

শিরোপার রেসে না থাকলেও অ্যাতলেটিকোর কাছে এটি মর্যাদার লড়াই। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়।

জেআর