মেসির নেতৃত্বে বিশ্বকাপ প্রস্তুতি শুরু, স্কালোনির ২৮ সদস্যের দল ঘোষণা

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: রয়টার্স
0

মেসির অধিনায়কত্বেই বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামছে আর্জেন্টিনা। চলতি মাসের শেষে প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে গতবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। গতকাল (বুধবার, ১৮ মার্চ) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি এখনও বিশ্বকাপ খেলার বিষয়ে নিশ্চিত না হলেও, প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩১ মার্চ গুয়েতেমালার বিপক্ষে এ ম্যাচ হবে।

আরও পড়ুন:

ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির ২৮ সদস্যের স্কোয়াডে আছেন, রড্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তমাস পালাসিওস ও গাব্রিয়েল রোহাস।

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ২৮ সদস্যের দল |ছবি: সংগৃহীত

চোটের কারণে নেই জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজ। ৩৮ বছর বয়সেও মেসি দারুণ ফর্মে, তাই তাকে ঘিরেই আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর।

জেআর