
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) নকআউট পর্ব যত এগোচ্ছে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তথা গোল্ডেন বুট জয়ের লড়াই (Golden Boot race in World Cup) ততই রোমাঞ্চকর হয়ে উঠছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড গোলসংখ্যা বাড়িয়ে লিওনেল মেসির সিংহাসনে ভাগ বসালেও, শেষ ১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে গোল করে আবারও এককভাবে তালিকার শীর্ষে ফিরে গেছেন আর্জেন্টাইন মহাতারকা (Messi Tops Golden Boot Race Over Mbappe and Haaland)।

মেসির নেতৃত্বে বিশ্বকাপ প্রস্তুতি শুরু, স্কালোনির ২৮ সদস্যের দল ঘোষণা
মেসির অধিনায়কত্বেই বিশ্বকাপ প্রস্তুতিতে মাঠে নামছে আর্জেন্টিনা। চলতি মাসের শেষে প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে গতবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। গতকাল (বুধবার, ১৮ মার্চ) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

৯০০ গোলের ক্লাবে জাদুকর মেসি
কনকাকাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে ক্যারিয়ারের ৯০০ গোল পূর্ণ করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলী লগ্নে স্পর্শ করলেন ৯০০ গোলের মাইলফলক-যা এক বিরল কীর্তি। তার সামনে কেবলই এখন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসির বার্সায় ফেরা আটকে দিয়েছিলেন সভাপতি লাপোর্তা—সাক্ষাৎকারে জাভি
অর্থনৈতিক জটিলতায় নিজেদের অন্যতম সেরা খেলোয়াড় ও ঘরের ছেলে হয়ে ওঠা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয় স্প্যিানিশ জায়ান্ট বার্সেলোনা। ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্কের এ বিচ্ছেদে মেসি নিজে কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন ভক্তদের। ভক্তরা এরপর থেকেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন যে, বার্সার আর্থিক সংকট কাটবে, মেসি ফিরবেন তার আপন ডেরায়। যদিও সে অপেক্ষার শেষ হয়নি। তবে বার্সা সভাপতির কারণেই পরে আর মেসির এ ক্লাবে ফেরা হয়নি—সম্প্রতি বার্সার সাবেক কোচ জাভির দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য চমক হয়ে এসেছে ফুটবল আঙিনায়।

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। লিওনেল মেসির বর্ণিল ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ মিটিয়েছে সোনালি ট্রফিটা। সমৃদ্ধ কেবিনেট আরও পূর্ণ হয়েছে তার। বিশ্বব্যাপী জাদুকর মেসির চাহিদা উঠেছে আরো চূড়ায়। তবে মেসিদের ছোঁয়া পাওয়া এত সহজ নয়। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও, শেষমেশ আলবিসেলেস্তেদের নিয়ে আসতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে সফল ভারতীয়রা। জানা গেছে, প্রতিবেশী দেশটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নরা।