২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন চমক

ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন চমক আনলো ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া এ আসর ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে এবার তারা চুক্তি করেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে।

এ চুক্তির আওতায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শুরুর ১০ মিনিট ইউটিউবে দেখানো হবে। ফিফার মতে, এটি এক ধরনের ‘টিজার’ যা বিশেষ করে তরুণ দর্শকদের পুরো ম্যাচ দেখার জন্য আগ্রহী করে তুলবে।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল, আর ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। জমজমাট সূচিতে ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে এক বিশাল উৎসব। সব মিলিয়ে, মাঠে কিংবা স্ক্রিনে বিশ্বকাপ উন্মাদনা এবার ছড়িয়ে পড়বে আরও বড় পরিসরে।

জেআর