এবিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন দেশ ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষতি করার উদ্দেশ্যে চালানো পদক্ষেপ এবং তাদের হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ ধরনের কর্মকাণ্ডের কঠোর বিরোধী।’
আরও পড়ুন:
দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাশিয়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনার কাজ করে আসছে। লারিজানি হত্যার পর এ অংশীদারিত্বের জায়গা থেকে দেশটি মার্কিন-ইসরায়েলি সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছে এবং মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতিসহ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।





