এর আগে, ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয় গত সোমবার ইসরাইলি বিমান হামলায় লারিজানি ও সোলাইমানি দু'জনই নিহত হয়েছেন।
ইসরাইল গতকাল আলী লারিজানিকে হত্যার দাবি করার পর ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহরে প্রকাশিত বিবৃতিতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তার হত্যার বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন প্রচেষ্টার পর তিনি শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছায় পৌঁছেছেন, সত্যের আহ্বানে সাড়া দিয়েছেন এবং সেবার ফ্রন্টে গর্বের সঙ্গে শহীদত্বের মর্যাদা অর্জন করেছেন।’
এদিকে আলী লারিজানির নিহতের খবর প্রকাশের আগেই দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিশ্চিত করে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা-সংশ্লিষ্ট মিলিশিয়া বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলেইমানি দেশটিতে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাসিজ ইউনিটের নেতৃত্বে থাকা সোলেইমানি ‘মার্কিন-জায়নবাদী শত্রুর হামলায়’ নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে তারা এখনো বিস্তারিত জানায়নি।





