নিহতরা হচ্ছেন, ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজি চালিত অটোরিক্সার চালক আকবর আলী (৫৫), অটোরিক্সার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে মো. ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৬০)।
আরও পড়ুন:
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সাটি মধুপুর যাচ্ছিলো।
এসময় ধনবাড়ী উপহেলার নল্যা বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিক্সার চালক ও দুই যাত্রী নিহত হন।





