জ্বালানি তেল সংকট: পেট্রোল পাম্পে এখনো দীর্ঘ লাইন, সরবরাহ বৃদ্ধির দাবি

ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী
ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী | ছবি: এখন টিভি
0

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের। তেল সংকট নিয়ে আগের মতো আতঙ্ক না থাকলেও সরবরাহ সীমিত থাকায় রাজধানীবাসীর ভোগান্তি পুরোপুরি কাটেনি। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরকারের তরফ থেকে রেশনিং পদ্ধতি তুলে দিলেও প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ না থাকলেও দ্রুত তেল সরবরাহ সচল রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

কিছু পাম্পে সরবরাহ থাকলেও সেখানে মোটরসাইকেল ও গাড়ির সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যানবাহনের প্রবেশ ঠেকাতে পাম্পের মুখে বাঁশ বেঁধে রাখা হয়েছে। এদিকে গত ১০ মার্চ রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য সীমা কিছুটা বাড়ানো হয়। শুরুতে ২ লিটারের সীমা থাকলেও বাড়িয়ে সর্বোচ্চ ৫ লিটার করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্র ও শনিবার বন্ধের দিনেও খোলা রাখা হয়েছে তেলের ডিপো। এরআগে শনিবার দেশে জ্বালানি তেল কেনার সীমা রোববার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশেও পেট্রোল-অকটেন ও ডিজেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর জেরে ৬ মার্চ থেকে জ্বালানি তেল বিক্রির জন্য সীমা বেঁধে দেয় সরকার।

ইএ