গত বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ নতুন দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ দুটি মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে ডা. জাহেদ উর রহমানের অধীনে পরিচালিত হবে। এর মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তার ভূমিকা আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় ডা. জাহেদ উর রহমান লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডা. জাহেদ উর রহমান। দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই তার কর্মদক্ষতার ওপর আস্থা রেখে সরকার তাকে এই অতিরিক্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্ব প্রদান করল।





