এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘মার্কিন ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না—এগুলো হুমকি।’
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরাইলকে আঞ্চলিক মিত্রদের চেয়ে অগ্রাধিকার দেয়ার অভিযোগও তুলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের জন্য সবাইকে বলির পাঁঠা এবং ইসরাইল ছাড়া আর কাউকেই গুরুত্ব দেয় না।’
আরও পড়ুন:
এর আগে দেয়া আলাদা কয়েকটি পোস্টে গালিবাফ আরও দাবি করেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ভুল বুঝিয়েছেন।’





