সংসদ সদস্যদের কার্যপ্রণালীবিধি পড়ার অনুরোধ স্পিকারের

হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)
হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) | ছবি: বিটিভি
0

সংসদ সদস্যদের কার্যপ্রণালীবিধি পড়ার অনুরোধ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে শোকপ্রস্তাবে সংসদ সদস্যদের বক্তব্য রাখার সময় তিনি এমন কথা বলেন।

স্পিকার বলেন, ‘অত্যন্ত বিনয়ের সঙ্গে একটি বিষয় উপস্থাপন করতে চাই—কার্যপ্রণালী বিধি প্রত্যেক সংসদ সদস্যের জন্য বাইবেলের মতো। এটি অনুগ্রহ করে আপনারা মনোযোগসহকারে পড়বেন, বিশেষ করে নবীন সদস্যরা। একটি আচরণবিধি হলো, স্পিকার যখন কোনো সদস্যের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সেই সদস্য তখন নিজের আসনে বসে পড়বেন। ভবিষ্যতে আপনারা এটি পালন করবেন। এটাই সংসদীয় রীতিনীতি।’

আরও পড়ুন:

জাতীয় সংসদের কার্যক্রম সম্পাদন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত ও অনুমোদিত কাঠামো হলো কার্যপ্রণালী বিধি। সংবিধানের ৭৫(১)(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে সংসদ কর্তৃক গঠিত কমিটির পেশকৃত প্রতিবেদনের ভিত্তিতে এটি প্রণীত।

জেআর