যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী ফোনালাপের পর বলেন, ইরানের যুদ্ধ ‘খুবই সম্পূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। ক্রেমলিন জানায়, পুতিন তাকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য কয়েকটি বিকল্প উপস্থাপন করেছেন।
পরবর্তীতে মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিছু অজ্ঞাত দেশের বিরুদ্ধে আরোপিত ‘তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করবে। ধারণা করা হচ্ছে, এ মন্তব্য ছিল রাশিয়ার প্রতি ইঙ্গিত।
আর পড়ুন:
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অবৈধ পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে বিস্তৃত পরিসরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।
ফোনালাপ প্রসঙ্গে জানতে চাইলে আদালতবিষয়কমন্ত্রী সারাহ স্যাকম্যান স্কাই নিউজকে বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে আমরা প্রায় চার বছর ধরে ইউক্রেনে আমাদের মিত্রদের সমর্থন দিয়ে আসছি।’ তিনি বলেন ‘এ বিষয়ে ব্রিটেনের অবস্থান পরিবর্তিত হবে না। রাশিয়ার শত্রুতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।’





