আজ (সোমবার, ৯ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এসব মন্তব্য করেন।
সংঘাতপূর্ণ ও বিপদজনক অঞ্চলগুলো এড়িয়ে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত স্পর্শকাতর কোনো কনটেন্ট শেয়ার না করার আহবান জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন:
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যেসব প্রবাসী নিহত হয়েছেন তাদের মরদেহ দ্রুত ফেরাতে কাজ করছে সরকার।’
নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি যতটুকু সাহায্য-সহযোগিতা করা যায় মন্ত্রণালয় তার সবটুকু করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।





