পুলিশ জানায়, সেহরির সময় ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ চক্র চা বাগানের খেলার মাঠ ও মন্দিরসংলগ্ন লেকের ধারে একটি আকাশমনি গাছ কাটছিল। গাছটি কেটে ফেলার সময় বিকট শব্দে লেকে পড়ে যায়। শব্দ শুনে বাগানের নাইট চৌকিদাররা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে ম্যানেজারের কাছে নিয়ে যান। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, কাছের একটি বাড়ির পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দৌড়ে পালানোর সময় স্ট্রোক করে হেলন মিয়ার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
ঘটনার পর শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





