সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা

তেল শোধনাগারে ড্রোন হামলা
তেল শোধনাগারে ড্রোন হামলা | ছবি: সংগৃহীত
1

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ (বুধবার, ৪ মার্চ) চারটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাস তানুরায় সৌদি আরামকোর সবচেয়ে বড় অভ্যন্তরীণ শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। দুই দিন আগে একটি ড্রোন হামলার কারণে শোধনাগারটি বন্ধ হয়ে যায়। তার পরপরই আবারও হামলার ঘটনা ঘটলো।

আরও পড়ুন:

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী একটি ড্রোনের মাধ্যমে এই হামলা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এর আগেও একবার এই শোধনাগারে হামলা করা হয়েছিল।

এসএস