স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, দেশটিতে মার্কিন ঘাঁটি কেবল জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক “শেষ” করতে কতটা ক্ষমতা রাখেন, তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন:
এদিকে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য না যাওয়ায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে মন্তব্য করেন, ‘উনি উইনস্টন চার্চিল নয়’।
অন্যদিকে স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান যুক্তরাজ্যের দুটি ঘাঁটি ‘সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ ব্যবহার করতে পারবে, তবে সাইপ্রাসের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়নি।




