সামরিক ঘাঁটি
লাওসে নতুন ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, প্রকাশ পেলো স্যাটেলাইট চিত্রে

লাওসে নতুন ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, প্রকাশ পেলো স্যাটেলাইট চিত্রে

লাওসে সম্প্রতি প্রতিষ্ঠিত চীন-লাওস যৌথ প্রশিক্ষণ ঘাঁটিতে চীনের হালকা যুদ্ধবিমান ও সামরিক যানের উপস্থিতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে এ দৃশ্য ধরা পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেইজিংয়ের সামরিক উপস্থিতির নতুন বিস্তার হিসেবে এটিকে দেখছেন বিশ্লেষকেরা।

গাজার ১১ ইসরাইলি সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি ভুলে প্রকাশ ইসরাইলের

গাজার ১১ ইসরাইলি সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি ভুলে প্রকাশ ইসরাইলের

গাজা উপত্যকায় নিজেদের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের উচ্চমাত্রার স্যাটেলাইট ছবি ভুলবশত নিজেদের অফিশিয়াল মানচিত্রে প্রকাশ করে ফেলেছে ইসরাইল। যুদ্ধকালীন তথ্যের ওপর কড়া নজরদারির মধ্যে এমন বিরল ভুলের পর মানচিত্রটি আবার অস্পষ্ট (ব্লার) করে দিয়েছে দেশটির সরকার। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো হবে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র: সিরিয়া

রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো হবে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র: সিরিয়া

সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে দামেস্ক। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিতে সিরিয়া যুদ্ধের সময় এই ঘাঁটিগুলো ব্যবহার করতো রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন হামলায় ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের, ইরানের তীব্র নিন্দা

মার্কিন হামলায় ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের, ইরানের তীব্র নিন্দা

তেহরানের ওপর হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও সুযোগ-সুবিধা ব্যবহারের অনুমতি দেয়ায় যুক্তরাজ্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা করবে, তাদের এর পরিণতির দায়ভার বহন করতে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে এ খরচের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়েছিল। খবর এএফপির।

কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। আজ (রোববার, ১৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির কাছে সামরিক বাহিনীর দেয়া বিবৃতির বরাতে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

ইরান ও তার মিত্রদের হামলায় মধ্যপ্রাচ্যের আটটি দেশে অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধের প্রভাবে এসব ঘাঁটির বেশ কিছু অংশ বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ–মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার ভেতরের গল্প

ব্রিটিশ–মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার ভেতরের গল্প

দিয়েগো গার্সিয়া বিমানঘাঁটি প্রায় ২,৫০০ জন সামরিক কর্মীর আবাসস্থল, যাদের বেশিরভাগই আমেরিকান। এই ঘাঁটিটি ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর চালানো হামলার মতো বিভিন্ন মার্কিন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে।

ইরান ইস্যুতে স্পেনকে বাণিজ্য ছিন্নের হুমকি ট্রাম্পের

ইরান ইস্যুতে স্পেনকে বাণিজ্য ছিন্নের হুমকি ট্রাম্পের

ইরানে হামলার জন্য মার্কিন বিমানকে ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, স্পেন ‘খারাপ’ আচরণ করেছে এবং তিনি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া, প্রবাসীদের উদ্বেগ—কী করবেন, কীভাবে থাকবেন নিরাপদ?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া, প্রবাসীদের উদ্বেগ—কী করবেন, কীভাবে থাকবেন নিরাপদ?

মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলা, সামরিক ঘাঁটিতে অতর্কিত আঘাত এবং উচ্চপর্যায়ের নিরাপত্তা সতর্কতা; সব মিলিয়ে এক অনিশ্চিত সময় পার করছে অঞ্চলটি। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকে দিন কাটাচ্ছেন আতঙ্কে, কেউবা পরিবারকে দেশে পাঠানোর কথা ভাবছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন সংকটকালে আতঙ্ক নয়, প্রয়োজন ঠাণ্ডা মাথায় পরিকল্পিত প্রস্তুতি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিপর্যস্ত বাংলাদেশের ফ্লাইট সূচি; যাত্রীদের চরম ভোগান্তি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিপর্যস্ত বাংলাদেশের ফ্লাইট সূচি; যাত্রীদের চরম ভোগান্তি

কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেলো রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকেও ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যে কারণে শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানের বেশ কিছু ফ্লাইট। এতে ভোগান্তির সম্মুখীন হন দেশে ফেরত ও বিদেশগামী যাত্রীরা।

পারমাণবিক সংকট: মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের

পারমাণবিক সংকট: মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের

পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে তেহরান। পাঁচ দফা আলোচনার পর কোনো চুক্তিতে আসতে না পারায় সমাধান নিয়ে সংশয়ে ট্রাম্পও। অন্যদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্যকেও মিথ্যা বলছে তেহরান। এ অবস্থায় ইরানের অতিরিক্ত পারমাণবিক উপকরণ অপসারণে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া।