ইসরাইলের হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরাইলি হামলার পর দাহিয়েহতে ইসরাইলি বিমান হামলা থেকে ধোঁয়া উঠছে
ইসরাইলি হামলার পর দাহিয়েহতে ইসরাইলি বিমান হামলা থেকে ধোঁয়া উঠছে | ছবি: আল জাজিরা
0

ইসরাইলের হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এটি প্রাথমিক হিসাব। গার্ডিয়ান নিউজের সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ‘প্রতিশোধে’ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। এর কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইল বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহসহ দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হামলা চালায়। বৈরুতবাসীরা ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। টাইরের কাছাকাছি কয়েকটি গ্রামে ভবন ধসের খবরও এসেছে।

আরও পড়ুন:

ইসরাইলি সেনাবাহিনী ৫৫টি গ্রাম ও শহরে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, রাষ্ট্রকে না জানিয়ে দক্ষিণ লেবানন থেকে রকেট ছোঁড়া লেবাননের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে এবং ইসরাইলকে হামলার অজুহাত দিচ্ছে।

এএম