গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) ফরাসি টেলিভিশনে প্রচারিত পূর্বধারণকৃত ভাষণে তিনি বলেন, ‘রণতরীটি ফ্রিগেট এবং নিজস্ব বিমানবহরসহ মোতায়েন করা হবে।’
ম্যাক্রোঁ আরও জানান, গত কয়েক ঘণ্টায় মধ্যপ্রাচ্যে রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশভিত্তিক রাডার ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব।’
আরও পড়ুন:
ম্যাক্রোঁর ভাষ্য অনুযায়ী, সংঘাতের প্রথম দিকেই মিত্রদের আকাশসীমা রক্ষায় ফরাসি বাহিনী ‘বৈধ আত্মরক্ষায়’ ড্রোন ভূপাতিত করেছে। তিনি সাইপ্রাসে ব্রিটিশ বিমানঘাঁটিতে গত সোমবারের ড্রোন হামলার প্রসঙ্গও উল্লেখ করেন। এরই সঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে হওয়ায় ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা ফ্রান্স “অনুমোদন করতে পারে না” এবং দ্রুত হামলা বন্ধ হওয়া “কাম্য”।’





