ইরানে সামরিক হামলার বিরোধী অবস্থানে বেইজিং, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই | ছবি: সংগৃহীত
0

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারকে জানিয়েছেন, বেইজিং ইরানের ওপর সামরিক হামলার বিরোধী অবস্থানে বেইজিং। এরই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

তেহরানের ঘনিষ্ঠ অংশীদার চীন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার-এর সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, চীন ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে রয়েছে।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্পষ্ট অগ্রগতি অর্জন করছিল;  তবে দুর্ভাগ্যজনকভাবে এ সংঘাতের মাধ্যমে সেই প্রক্রিয়াটি ব্যাহত হয়েছে।’

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক হামলার বিরোধিতা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘শক্তি প্রয়োগ প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা তৈরি করে আর পরিণতিকে আরও ভয়াবহ করবে।’

তিনি আরও বলেন, ‘সংঘাত যাতে আর না বাড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে।’

এএম