আজ (মঙ্গলবার, ৩ মার্চ) লেনদেনের শুরুতে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৬ শতাংশ কমেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৮৮০ পয়েন্ট বা ১ দশমিক ৮ শতাংশ পতন হয়েছে। নাসডাক কম্পোজিট সূচকও ১ দশমিক ৮ শতাংশ নেমেছে।
আরও পড়ুন:
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের হামলার পর অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এলাকাও এ হামলার আওতায় পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র সরকারের জারি করা দীর্ঘমেয়াদি ঋণপত্র মার্কিন ট্রেজারি বন্ডের সুদ হারও বেড়েছে।





