ইরানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হুমকির মুখে: রোসাটমের সতর্কবার্তা

স্যাটেলাইট চিত্রে ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
স্যাটেলাইট চিত্রে ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | ছবি: রয়টার্স
0

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার ফলে দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

শনিবার রোসাটম জানায়, তারা ইরান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিয়েছে। এদের মধ্যে কর্মীদের সন্তান ও নন-এসেনশিয়াল কর্মীরা ছিল। তবে রাশিয়ার সহায়তায় ইরানের বন্দরনগরী বুশেহরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অন্য কর্মীরা এখনও অবস্থান করছেন। এটি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার উদ্ধৃত মন্তব্য অনুযায়ী, পরিস্থিতি অনুকূলে এলে কেন্দ্রটি থেকে আরও ১৫০ থেকে ২০০ জনকে সরিয়ে নেয়ার পরবর্তী ধাপ শুরু হবে বলে জানিয়েছেন রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ

এএম