মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে রেড ক্রিসেন্ট জানায়, ‘অভিযান পরিচালনাকারী দলের মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে দুঃখজনকভাবে ৭৮৭ জন স্বদেশী এসব হামলায় শহীদ হয়েছেন।’
আরও পড়ুন:
সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে।
এদিকে মঙ্গলবার তেহরানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। একই সঙ্গে ইরানি গণমাধ্যম রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানেও বিস্ফোরণের খবর দিয়েছে।





