মার্কিনিদের ইরান–ইরাক–ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে নির্দেশ

মার্কিনিদের মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়তে নির্দেশ
মার্কিনিদের মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়তে নির্দেশ | ছবি: সংগৃহীত
0

চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেয়া পোস্টে এই তাগিদ দেয়া হয়।

দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

এনএইচ