হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৮৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশালে একজন করে মারা গেছে। একই সময়ে ৪৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৭২ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৪০ জনে।

জেআর