ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’
ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এ দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না।’
ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ভ্যান্স আরও দাবি করেন, তেহরান বেসামরিক ব্যবহারের কথা বললেও তাদের স্থাপনাগুলো মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মিত।
সূত্র: বিবিসি





