মো. জাহিদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
জাহিদুল ইসলাম রনি লেখক ও সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন:
এরপর তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ-ইউএনবি (বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এমএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’-এর বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিনিধি। এছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনে (ঢাকা ব্যুরোতে) অতিথি প্রতিবেদক হিসেবে বেশকিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।





