প্রেস সচিব
প্রটোকল ছাড়িয়ে হৃদয়ের সংযোগ, এক অনন্য ভালোবাসার গল্প

প্রটোকল ছাড়িয়ে হৃদয়ের সংযোগ, এক অনন্য ভালোবাসার গল্প

রোদ, বৃষ্টি কিংবা গভীর রাত, যাই হোক না কেন, প্রতিদিনই দুটি নির্দিষ্ট সময়ে কিছু মানুষ রাস্তার পাশে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকেন, শুধু একজন মানুষকে দেখার অপেক্ষায়।

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই মাসের শেষে পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন’ লেভিট এখন থেকে ছোট সন্তানদের ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ছেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুঝি এবং শ্রদ্ধা জানাই। ক্যারোলিন এখন থেকে আমার শীর্ষ বাইরের উপদেষ্টাদের একজন এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে থাকবেন।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের নয় মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানারকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার, ৩০ মার্চ) দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান।

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদেরসঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। তিনি জাহিদুল ইসলাম রনি নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য তিনি। আজ (সোমবার, ২ মার্চ) মো. জাহিদুল ইসলামের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে নিয়োগ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষ হবার পর বিশ্বব্যাপী ওনার সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের সেরা: প্রেস সচিব

১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের সেরা: প্রেস সচিব

১২ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা সম্পদের হিসাব দিয়েছেন, শিগগিরই প্রকাশ: প্রেস সচিব

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা সম্পদের হিসাব দিয়েছেন, শিগগিরই প্রকাশ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এসব সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।