এনসিপি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে: নাহিদ

মো. নাহিদ ইসলাম
মো. নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সোচ্চার থাকবে।

আজ (রোববার, ১ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

সংসদকে অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে।’ একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ এ সংসদে অনুমোদন করা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন:

এদিকে ইফতারে অংশ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সংবিধান সংস্কারের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের সঙ্গে প্রতারণা করেছে।’

এছাড়া বিএনপিকে সংবিধান সংস্কারের শপথ নিয়ে জুলাই শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার আহ্বানও জানান তিনি।

এসএইচ