
গাজী নজরুল কাণ্ড: এমপিদের নৈতিক আচরণবিধি চায় টিআইবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একের পর এক অভিযোগ ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় সংসদ সদস্যদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

যেকোনো নাগরিক যেকোনো সময় দেশে ঢুকতে পারে—শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন
বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা সংবিধানে পরিষ্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’

আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ
আদালতের রায় কিংবা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল আহ্বানকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন।

চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন
বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

‘শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এই আদেশ দেন।

গণমাধ্যমও আ.লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো: জামায়াত আমির
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ হওয়ার পেছনে গণমাধ্যমকে একটি কারণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গণমাধ্যমকে বলা হয় জাতির দর্পণ। তবে অনেক গণমাধ্যমও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো।’ এছাড়া আওয়ামী লীগ আমলে সরকারের সঙ্গে জনগণের মালিক-প্রজার সম্পর্ক ছিলো বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক
সংবিধানের আংশিক সংশোধন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানবো না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি বলেন, ‘দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে তাকে।’ আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এই প্রথম বঙ্গভবনে সশরীরে অফিস শুরু করেন।

সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে: পরওয়ার
সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এ বিষয়ে রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।