আইন অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। ৬৭ বছর বয়সী এই ধর্মীয় নেতা গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, যে পরিষদ পরবর্তীতে সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখে। তাকে এই অস্থায়ী পরিষদে অনুমোদন দিয়েছে প্রভাবশালী সালিশি সংস্থা এক্সপিডিয়েন্সি কাউন্সিল।
আরাফির সঙ্গে অস্থায়ী পরিষদে যোগ দিয়েছেন ধর্মীয় নেতা ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
আরও পড়ুন:
এদিকে আইআরজিসি ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে আলি লারিজানি। তবে প্রকৃত ক্ষমতার ভারসাম্য কার হাতে থাকবে, তা এখনও স্পষ্ট নয়।
এর মধ্যে এক বছরেরও কম সময়ে দ্বিতীয়বার আইআরজিসির প্রধান কমান্ডার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির এই অভিজাত সামরিক ও অর্থনৈতিক বাহিনীর পরবর্তী প্রধান কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।





