আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি- ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ছাড়াও চাঁদাবাজি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গতকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর)) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ সহযোগীসহ তাকে হাতেনাতে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার নামে রূপগঞ্জ থানায় হত্যায় হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।





