টেবিলের নিচের দিকের দল লিডসের বিপক্ষে ম্যাচে ছিলেন না আর্লিং হালান্ড। ম্যাচের শুরুর দিকেও তাই কিছুটা ভুগতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের প্রায় ২৫ মিনিট পর্যন্ত সিটিকে কোণঠাসা করে রেখেছিল লিডস। এরপরেই অবশ্য ম্যাচে ফেরে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধের যোগ করা সময়ে সিটিজেনদের হয়ে স্কোরশিটে নাম তোলেন অ্যান্থোনি সেমেনেয়ো। সেটাই সিটিজেনদের জয় নিশ্চিত করে।
আরও পড়ুন:
রাতের আরেক ম্যাচে হুগো একিতিকের গোল এবং জোড়া অ্যাসিস্টের কল্যাণে ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের পর অলরেডরা পয়েন্ট টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে।





