Recent event

বিশ্বকাপ সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান

পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা
পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের সমীকরণ মেলাতে সন্ধ্যায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় প্রয়োজন পাকিস্তানের।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিলো পাকিস্তান। চলতি বিশ্বকাপে অবশ্য সে লজ্জায় পড়তে হয়নি। তবে শেষ আট থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিলো সালমান আঘারা।

আরও পড়ুন:

কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ করে দিয়েছে ইংল্যান্ড। অবশ্য সেজন্য স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন সমীকরণ মেলাতে হবে শাহীন আফ্রিদি-শাদাব খানদের।

শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানের ব্যবধানে জিততে হবে আর পরে ব্যাট করলে ১৩ দশমিক ১ বলের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে হবে সাবেক চ্যাম্পিয়নদের। তবে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে গেলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।

এফএস