Recent event

ইরানে ইসরাইলের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে ইসরাইলের হামলা
ইরানে ইসরাইলের হামলা | ছবি: এপি
1

ইরানের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা শুরু করেছে ইসরাইল। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ওপর আকস্মিক এ আক্রমণ শুরু করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

তারা জানিয়েছে, তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যদিও হামলার আগেই সব নাগরিককে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার জন্য সতর্ক করেছিল আইডিএফ। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন।

আইডিএফ জানিয়েছে, ‘ইসরাইল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।’

আরও পড়ুন:

এদিকে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

তবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে ইসরাইলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে দাবি করা হয়েছে।

এসএস