Recent event

কুষ্টিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪৫)। তিনি ঠিকাদার ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার চরসিতায়জাহ এলাকার আব্দুর সাত্তার ছেলে তিনি। ঠিকাদারি কাজের সুবাদে পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরও একজন।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান তারা।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক নাছির উদ্দীন বলেন, ‘ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসএস