২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৯ জন গণমাধ্যম-কর্মী নিহত হয়েছেন। যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ। এরমধ্যে দুই-তৃতীয়াংশের বেশি বা ৮৪ জন গণমাধ্যম-কর্মী নিহতের জন্য দায়ী ইসরাইল। গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট- সিপিজের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
এতে বলা হয় ইসরাইলি হামলায় নিহত বেশিরভাগ সাংবাদিকই ছিলেন ফিলিস্তিনি। এছাড়া ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের এক সংবাদপত্রের ৩১ গণমাধ্যম-কর্মী নিহত হয়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, সারা বিশ্বে ইচ্ছাকৃতভাবে ৪৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৩৮ জনকেই হত্যা করেছে ইসরাইল। ধারনা করা হচ্ছে এ সংখ্যা আরও বেশি হতে পারে।