আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার গুণগত মান পরিবর্তন করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘১৭-১৮ বছরে কেনো পরিবর্তন হয়নি। তখন দুটা গাইড ছিলো, এখন খুঁজলে ২০ ট্রাক পাওয়া যাবে।’
আরও পড়ুন:
পরীক্ষায় নকলের বিষয়ে তিনি বলেন, ‘নকল করা কবিরা গুনাহ, দেশে ধর্মীয় শিক্ষক নেই। তারা বিগত সময়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি। ২০০৬ সালে নকলের দাফন-কাফন-চল্লিশা করে বিদায় দিয়েছি। এখন আবার নতুন করে হচ্ছে, তবে তা ডিজিটাল হয়েছে। ’
সংসদ হবে শিক্ষার কেন্দ্রবিন্দু উল্লেখ করে তিনি বলেন, ‘অবৈধ বাণিজ্য করবার জন্য যত শিক্ষাপ্রতিষ্ঠানে বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সব ভেঙে দেয়া হবে।’





