Recent event

এক হারেই ‘খাদের কিনারায়’ ভারত; আইসিসি-সম্প্রচারকদের মাথায় চিন্তার ভাঁজ

ভারত ও আইসিসির লোগো সংবলিত প্রতীকী ছবি
ভারত ও আইসিসির লোগো সংবলিত প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে এখন খাদের কিনারায় ভারত। শঙ্কা দেখা দিয়েছে টিম ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা নিয়েও। এর ফলে বিপাকেই পড়েছে সম্প্রচারক থেকে শুরু করে খোদ আইসিসি পর্যন্ত।

নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের দিক থেকে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের শোচনীয় হারে ভারতের নেট রান রেট এখন ‘মাইনাস তিন দশমিক আট’। তাইতো এখন বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয় টিম ইন্ডিয়ার। ফলে এখন বিরাট হুমকির মুখে সম্প্রচারক ও আইসিসি।

কিন্তু মাত্র এক হারেই কেন বিদায় ঘণ্টা বাজছে ভারতের সামনে? ভারতের পরবর্তী দুইটি ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আপাতদৃষ্টিতে এই দুই ম্যাচ সহজভাবেই জিতবে ভারত— এমন দাবিও করা যাচ্ছে না জোরালোভাবে। কেননা দারুন ছন্দে থাকা জিম্বাবুয়েনরা কিংবা ক্যারিবীয়রা বড় চ্যালেঞ্জে ফেলতে পারে টিম ইন্ডিয়াকে।

এদিকে ভারতের শুধু জিতলেই হবে না, পুষিয়ে নিতে হবে নিজেদের খাদের কিনারায় থাকা রানরেটও। কিন্তু সেক্ষেত্রেও সেমিফাইনাল নিশ্চিত হবে না ভারতের। নির্ভর করে থাকতে হবে দক্ষিণ অফ্রিকার ফলাফলের ওপর।

আরও পড়ুন:

প্রোটিয়ারা যদি বাকি দুই ম্যাচ জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে ৬। ভারত বাদে অন্য কোনো দলের তখন চার পয়েন্ট হলে সেমিফাইনালের হিসাব-নিকাশ গড়াবে নেট রানরেটে।

তবে জিম্বাবুয়ে কিংবা ক্যারিবীয়রা যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে ভারতের জন্য সেমির পথটা হয়ে যাবে আরও জটিল। তাইতো ভারত যদি সত্যিই বাদ পড়ে যায় তাহলে বিরাট হুমকির মুখে পড়বে সম্প্রচারকরা। যার অর্থ আখেরে ক্ষতি মূলত আইসিসির।

কেননা বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারতের ম্যাচেই সবচেয়ে বেশি টিকিট বিক্রি করতে পারছে আইসিসি। তারা বাদ পড়লে ফাঁকা স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের করুণ চিত্রটা ফুটে উঠবে আরও।

এছাড়া সবচেয়ে বেশি দর্শক হারাবে সম্প্রচারকরা। যার ফলে ধস নামতে পারে তাদের টিআরপি থেকে শুরু করে বিজ্ঞাপন ব্যবসাতেও। সম্প্রচারক হিসেবে আইসিসিকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা দেয় স্টার স্পোর্টস।

দর্শক খরায় এমনিতেই এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সম্প্রচারকরা। তাই ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে আরও বিপাকে পড়ে যাবে আইসিসি।

এসএইচ