উৎসব বা যে কোনো আয়োজনে যুক্তরাজ্য প্রবাসীদের জীবনে বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। রমজানের ইফতারও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর লন্ডনের বিভিন্ন এলাকায় বসে ইফতার বাজার। বিকেল গড়াতেই ক্রেতার ভিড়ে মুখর হয়ে ওঠে দোকানগুলো। ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকেই জমে উঠেছে কেনাবেচা।
যুক্তরাজ্য প্রবাসীদের একজন বলেন, ‘প্রতি বছরেরমতো এ বছরও আমরা বেশ কিছু আইটেম নিয়ে এসেছি। আমরা পুরাণ ফাকার ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে আসার চেষ্টা করছি।’
আরও পড়ুন:
ইফতার বাজার করতে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসেন ইস্ট লন্ডনে। দূর প্রবাসেও দেশি ইফতারের স্বাদ পেয়ে আনন্দিত প্রবাসীরা। ইফতারে সবচেয়ে বেশি চাহিদা জিলাপির। জিলাপি কিনতে বিভিন্ন দোকানের সামনে দেখা যায় দীর্ঘ সারি।
ক্রেতারা জানান, তারা খুবই আনন্দিত বিদেশের মাটিতে থেকেও দেশিয় খাবার দিয়ে ইফতার করতে পেরে।
গোটা রমজানজুড়ে হোয়াইট চ্যাপলের স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেটাতে ইফতার বিক্রি করবে ছোট বড় ৩০ টির বেশি দোকান। প্রতিদিন বিকেল থেকেই এসব দোকানে সাজানো হয় বাহারি ইফতার সামগ্রী, আর ক্রেতাদের ভিড়ে এলাকা হয়ে ওঠে মুখর ও প্রাণবন্ত।





