
লন্ডনের ব্যস্ত কভেন্ট গার্ডেনে ছুরি হামলা, আটক ৪৭ বছর বয়সী নারী
লন্ডনের ব্যস্ত এলাকা কভেন্ট গার্ডেনে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন পুলিশ এই তথ্য জানিয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরে গড়ে ওঠা এই এলাকাটি পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

লন্ডনে প্রথমবার উদযাপিত হলো ‘ডিএমসি ডে’
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো লন্ডনে উদযাপন হয়েছে আন্তর্জাতিক 'ডিএমসি ডে’। দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের আয়োজক ছিলো ডিএমসি ক্লাব- ইউকে।

রাষ্ট্রপতির সঙ্গে হাসিনার বৈঠকের সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদেশে গিয়ে গোপনে বৈঠক করেছেন—এমন আলোচনার মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এ ধরনের বৈঠকের কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। তবে এমন তথ্য পাওয়া গেলে তা অবশ্যই তদন্ত করা হবে।

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা
২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন দেশটির ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিরীয়দের হতবাক করে দেয়। এর আগে ১৩ বছর ধরে আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিজেদের দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এতে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন, অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতায় সড়কমন্ত্রীর কৃতজ্ঞতা
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লন্ডনে যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লন্ডনে মন্ত্রীদের উচ্চপর্যায়ের সংলাপে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী
যুক্তরাজ্যের লন্ডনে ইসলামিক ওয়ার্ল্ড এজুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশন (আইসিইএসসিও) আয়োজিত মন্ত্রীদের উচ্চপর্যায়ের সংলাপে অংশগ্রহণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে মেয়র পদে চার বাংলাদেশি প্রার্থী, চলছে প্রচারণা
৭ মে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে মেয়র পদে লড়ছেন চার বাংলাদেশি প্রার্থী। এরই মধ্যে শুরু হয়েছে জোর প্রচারণা। লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি ও মুসলিম অধ্যুষিত এ বরোতে নির্বাচনের ফলাফল ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, যা গুরুত্ব পাচ্ছে জাতীয় পর্যায়েও।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেয়ে শেষ আটে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
এফ এ কাপে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। গতকাল (সোমবার, ৯ মার্চ) লন্ডনের লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পেনাল্টি শুট আউটে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে ওঠে দলটি।

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ
দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আগামী আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে এ নিলাম অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জমে উঠেছে ইফতার বাজার
লন্ডনসহ যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে জমে উঠেছে রমজানের ইফতার বাজার। বাহারি ইফতারের পসরা সাজিয়ে ক্রেতাদের টানছেন প্রবাসী ব্যবসায়ীরা। বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগে বাজারগুলো রূপ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত মিলনমেলায়।

২০৩০ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে সাকা
ক্যারিয়ারের শুরু থেকে যে ক্লাবের হয়ে স্বপ্ন দেখেছেন, সেই আর্সেনালে পথচলা আরও দীর্ঘ করলেন বুকায়ো সাকা। লন্ডনের ক্লাবটির সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এ ইংলিশ উইঙ্গার। ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালেই থাকবেন তিনি।