Recent event

ঢাকায় আজ অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৬৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। এছাড়াও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এফএস