Recent event

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

খলিলুর রহমান, এস জয়শঙ্কর
খলিলুর রহমান, এস জয়শঙ্কর | ছবি: এখন টিভি
1

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

পোস্টে এস জয়শঙ্কর বলেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তিনি পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে চান।

দুই প্রতিবেশি দেশের দীর্ঘদিনের ও বহুমাত্রিক সম্পর্কের ওপর জোর দিয়ে জয়শঙ্কর আশা প্রকাশ করেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা অব্যাহত থাকবে এবং আরও বাড়বে।

আরও পড়ুন:

এর আগে গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে খলিলুর রহমানকে।

গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।

এসএস