
পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন স্টিফেন রড্রিক্স
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।

বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে—সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র) পর্যায়ে আর কখনো ফিরে যাবো না, কখনোই না। এই কাজটা আমাদের জন্য একটি বড় দায়িত্ব। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটি ভার আমাদের ওপর আছে এবং সেটা আমাদের বহন করতে হবে।

জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান হারাতে বসেছিল, তবে জুলাই যোদ্ধাদের হাত ধরে সেই অবস্থান পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেছেন সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

স্বার্থের ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার: অর্থমন্ত্রী
দেশের সর্বস্তরের মানুষকে সরকার অর্থনীতির সুফল দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অর্থনীতির কূটনীতি’ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলে বিশেষ সুবিধা নেয়া অলিগার্কদের ধ্বংস করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রে রেখে জাতীয় উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে এই ঐতিহাসিক বিজয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অটল ও নিঃশর্ত’ সমর্থন বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক থেকে ফিরে আজ (মঙ্গলবার, ৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বুধবার, ৩ জুন) এক বার্তায় রাষ্ট্রপ্রধান এ গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিকরা, বিজয়ী প্রার্থী ড. খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।